

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বদলিজনিত কারণে বিদায় নিচ্ছেন জেলা পুলিশ হাসপাতাল লক্ষ্মীপুরের মেডিকেল অফিসার ডা. মোঃ বাকী বিল্লাহ। তাঁর সম্মানে সোমবার বিকেলে জেলা পুলিশ, লক্ষ্মীপুরের উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন।
বিদায়ী মেডিকেল অফিসারের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও মানবিক সেবার প্রশংসা করে পুলিশ সুপার বলেন, “ডা. বাকী বিল্লাহ জেলা পুলিশ হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
জেলা পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংবর্ধনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক ও বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডা. বাকী বিল্লাহ বলেন, “লক্ষ্মীপুর জেলা পুলিশের সঙ্গে কাজ করা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। সবাই যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন, তা আজীবন মনে থাকবে।”
অনুষ্ঠানটি শেষে অতিথিদের মধ্যে সৌজন্য বিনিময় ও ছবি তোলার মাধ্যমে সমাপ্ত হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com