

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পৃথক দুটি আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে এবং ‘পরিবর্তনের পথে অগ্রযাত্রা’ স্লোগানে এসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টার দিকে জেলা শহরের ইটেরপুল এলাকা থেকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি ঝুমুর এলাকায় পৌঁছালে তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
অন্যদিকে, একই সময় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহর নেতৃত্বেও মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় অংশ নেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদ, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com