

নিজস্ব প্রতিবেদক :
'বাল্যবিয়েকে না বলি, আঠারোর আগে বিয়ে নয়' এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে শতাধিক ছাত্রী বাল্যবিয়ে করবে না বলে শপথ নিয়েছে। কয়েকজন অভিভাবকও তাদের মেয়েকে বাল্যবিয়ে দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার মার্চ ফাউন্ডেশনের উদ্যোগে হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকতনের হলরুম এ আয়োজন করা হয়।
সুইডেনের ভাসটিরাস থরেন স্কুল ও হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতন এ কর্মশালা বাস্তবায়নে সহযোগিতা করেছে।
শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া নামে এক ছাত্রী বক্তব্য রাখে। এ সময় সে বাল্যবিয়ে করবে না বলে শপথ করে। এ ছাড়া ২২ বছরের আগে মা ও ৪৫ বছরের পর গর্ভধারণ করবে না বলেও শপথ গ্রহণ করেন।
একইসঙ্গে সতীর্থ বোনদেরও বক্তব্যের মাধ্যমে বাল্যবিয়ে রোধে উৎসাহী করেছে মাওয়া।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার কে এম জাহিদুল ইসলাম বিপ্লব ও সুইডেনের ভাস্টিরাস থরেন বিজনেস স্কুলের ফার্স্ট শিক্ষক কে এম আবদুর রহমান সবুজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ও সিনিয়র শিক্ষক সঞ্জয় চন্দ্র সাহা প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com