

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার ভোর সাড়ে চারটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকের সামনে ময়লা–আবর্জনা জড়ো করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
ব্যাংকের পাহারাদার মো. হানিফ বলেন, ভোরের দিকে ধোঁয়া দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁদের সহায়তায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রেজাউল করিম বলেন, ‘পাহারাদার সময়মতো দেখে ফেলায় আগুন দ্রুত নেভানো গেছে। ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com