লক্ষ্মীপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১,৯০০ শিক্ষার্থীকে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: .
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

লক্ষ্মীপুরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এক হাজার নয়শ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

 শনিবার (৩১ জানুয়ারি) সকালে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে প্রতিষ্ঠানটিতে প্রায় ৩০০টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলাইমান, ছিদ্দিক উল্লাহ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মারজাহান মুন্নী, আবিদা বিন্তি, আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকেরা।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী এবং মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।