
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : প্রচণ্ড গরমে এসএসসি পরীক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে লক্ষ্মীপুরে বিশুদ্ধ পানি বিতরণ করেছে ছাত্রদল। একই সঙ্গে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থাও করা হয়।
বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর আগে ও পরে বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ ছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে সিট খুঁজে পেতে সহায়তার জন্য শুরু থেকেই হেল্পডেস্ক পরিচালনা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা। তাঁরা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সহায়ক ও মানবিক।
অভিভাবকদের একজন বলেন, “এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের চাপ কমাতে সাহায্য করে। ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসনীয়।”
পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষা-সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি বিতরণ, শিক্ষা উপকরণ সহায়তা এবং অভিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com