“লক্ষ্মীপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ঈদ-উল-আযহা উপলক্ষে লক্ষ্মীপুরে যাত্রীদের যাতায়ত নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বিআরটিএ ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বুধবার মজু চৌধুরী হাট ও দালাল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে বাস টার্মিনাল ও মজু চৌধুরী ঘাট এলাকার বিভিন্ন কাউন্টারে যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে দালালবাজারের খোয়া সাগর দিঘীর পাশে ও ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টের সামনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী ১২ জনকে ৭,২০০ টাকা অর্থদণ্ড করা হয় ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, “ঈদে ঘরে ফেরা মানুষগুলো জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।”