

লক্ষ্মীপুরে ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে সভাপতি মো. ইছমাইল খাঁন ও সাধারণ সম্পাদক মো. অহিদ উদ্দিন পাটওয়ারী।
এ ছাড়া সহ-সভাপতি পদে আবু ছায়েদ, মো. জসিম উদ্দিন, মো. মজিবুর রহমান নান্টু, খোরশেদ আলম ও মো. রেদোয়ান হোসেন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন– সহ-সাধারণ সম্পাদক পদে বাহার উদ্দিন পাটওয়ারী, আবুল বাসার বসু, বাহার মোল্লা, মোহাব্বত পাটওয়ারী, কোষাধ্যক্ষ পদে আনিছুল ইসলাম কচি ও প্রাচার সম্পাদক পদে মো. খোরশেদ আলম।
গত মঙ্গলবার সকালে সদর উপজেলার মান্দারী বাজারে একটি চাইনিজ রেস্টুরেন্টে মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে সবার সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন পিবিএম ব্রিকস এর মালিক অহিদ উদ্দিন মাস্টার।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com