
টিনসেড ঘরে বিশ্রাম নিতে গিয়ে দুর্ঘটনা, একজনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এনবিসি ব্রিকস নামের একটি ইটভাটার টিনসেড ঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. রুবেল হোসেন (৩০) ও আলা উদ্দিন (৩৩)। তাঁদের বাড়ি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামে।
সহকর্মী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রুবেল ও আলা উদ্দিন ইটভাটায় লোড-আনলোডের কাজ করতেন। কাজ শেষে তাঁরা ভাটার একপাশে থাকা টিনসেড ঘরে বিশ্রাম নিতে যান। এ সময় সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
রুবেল হোসেনের মা রাশেদা বেগম বলেন, তাঁর ছেলে বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রুবেল। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল মান্নানের বাড়ির মো. সেলিমের ছেলে।
অন্যদিকে নিহত আলা উদ্দিনের পরিবারের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর মরদেহ দুটি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ রাখা হয়েছে।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা বলেন, মরদেহগুলোর পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর মর্গে পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com