নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল হোসেন জানান, পবিত্র রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ করা হচ্ছে। কিছু মিষ্টিতে মশা ও পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি এবং দধির পাত্রে উৎপাদনের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com