

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর শহরের মাদাম ব্রিজ সংলগ্ন এলাকায় আজ রোববার বিকালে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বাসযাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
অভিযানে বাসযাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়কারী ১৫ জনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্সবিহীন ৪ জন চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসন অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পরিকল্পনা করছে।
এ ধরনের অভিযান লক্ষ্মীপুরে নতুন নয়। পূর্বে সিএনজি চালকদের বিরুদ্ধে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অভিযোগে অভিযান চালানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com