

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার ।
গত এপ্রিল মাসে উল্লেখযোগ্য মাদক, অস্ত্র উদ্ধার , ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ক্রেষ্ট ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম ।
এ সময় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, আর আই পুলিশ লাইন্স, আরও-১, ডিআইও-১ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ছাড়াও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com