

নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে "বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা" ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহর উদ্যোগে রায়পুর পবিত্র ইসলামি জলসা ঘরে শোকাবহ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় কোমলমতি শিশুদের নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এতে তিনটি বিভাগের বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে খেলাঘর সংগঠক আব্দির রহিমের সভাপতিত্বে ও সাংবাদিক আজমের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: মোহাম্মদ মুজরুল আলম বিশেষ অতিথি হিসেবে ছিলেন রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার ঢালী ও রায়পুর পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ রায় প্রমুখ।
এসময় শিশুদের সাথে ভার্চুয়াল আলোচনায় ইংল্যান্ড থেকে সরাসরি যুক্ত হন বাক্কি বিল্লাহ সাহেব।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com