

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক লক্ষ্মীপুরের রামগতি থানাধীন আলেকজান্ডার শ্যামল গ্রাম সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা সহ আটক করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com