

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এশিয়া ব্যাংক পানপাড়া বাজার উপ-শাখার ক্যাশিয়ার ও সামাজিক সংগঠন সংশপ্তক এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মো. ঈমান হোসেন স্বপন (২৭) এর উপর দুর্বৃত্তরা এলোপাতাড়ি হামলা করে সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ও মোটরসাইকেল নিয়ে যায়। পরে স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১০টায় রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের ফহেতপুর মোটের পোলের গোড়ায়। স্বপন উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মো. আবুল কাশেমের ছোট ছেলে। এই ঘটনায় স্বপনের বৃদ্ধা মা ও পরিবার হসপিটালে কান্নায় ভেঙে পড়ে।
জানা যায়, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সংশপ্তক এসোসিয়েশনের বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান কার্যক্রম পরিচালিত করেন। সেখানে স্বপনসহ তার সহপাঠীরা বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করান। সেখান থেকে সকল কার্যক্রম শেষ করে রাত আনুমানিক ১০টার সময় মোটরসাইকেলে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পানপাড়া বাজারের আগে পতেহপুর মোটের পোলের গোড়ায় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে কোনোকিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তার ওপর এলোপাতাড়ি হামলা শুরু করে। হামলার পর স্বপনের সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্বপনের বড় ভাই সুজন জানান, স্বপন নিয়ম অনুযায়ী প্রতিদিনের ন্যায় দুপুরের পর বাড়ি থেকে বের হন সে সবসময় সামাজিক কার্যক্রম পরিচালিত করেন। কারও সঙ্গে তার শত্রুতা আছে আমাদের মনে হয়না। যে বা যারাই হামলা করেছে, আমরা ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রামগঞ্জ সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শরীরের বেশিরভাগ অংশেই মাংশপেশিতে গুরতর আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠাতে হতে পারে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বপনের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com