

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার পৌর শহরের লামচরী এলাকার ডোবা থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য ও শিশুটির পরিচয় শনাক্তে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ডোবায় অজ্ঞাত শিশুর মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ্ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com