লক্ষ্মীপুরের জকসিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার জকসিন বাজারে ভয়াবহ আগুনে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনের লেলিহান ছড়িয়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।

লক্ষ্মীপুর সদরের জকসিন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় আগুনে নেভাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় অন্তত ২০টি দোকান। এর মধ্যে ৫টি ছাই হয়ে যায়। বাকিগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি পরিমান তাৎক্ষণিক পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।