

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান গত বুধবার চন্দ্রগঞ্জ বাজার মিলনায়তনে সন্ধায় অনুষ্ঠিত হয়েছে।
শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ বণিক কল্যাণ সমিতির সভাপতি এম সাবির আহমেদ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস। প্রধান নির্বাচন কমিশনার কাজী মোস্তফা কাজল নির্বাচিত সকলকে ফুল দিয়ে বরণ করেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী হোসেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জানান আসছে রমজান মাসে হোটেল রেস্তোরা বন্ধ রেখে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য হোটেল ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com