

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে মো. এমদাদুল হক যোগদান করেছেন।
তিনি বর্তমান অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের কাছ থেকে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার দায়িত্বভার গ্রহন করেন।
গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিনি তার নতুন কর্মস্থল লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। একই দিন বদলিকৃত অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান রামগঞ্জ থানার যোগদান করেন।
লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা যোগদানের পর তার প্রতিক্রিয়ায় বলেন, এ উপজেলায় আইন শৃংখলা সামাজিক নিরাপত্তা উন্নয়ন অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে চাই। এছাড়া দুষ্টের দমন শীষ্টের পালনই হবে আমার প্রধান কাজ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com