

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মঙ্গলবার দুপুরের দিকে অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা) নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ইফাজ মেডিকেল হলকে আট হাজার, মূল্য তালিকা না থাকায় ভাই ভাই ফল বিতানকে দুই হাজার, ভাই ভাই কনফেকশনারিকে তিন হাজার, সিটি বেকারিকে তিন হাজার, নিউ মদিনা হোটেলকে আট হাজার ও রিয়াজ ফল বিতানকে এক হাজার মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মনির হোসেন ও কমলনগর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া সবাইকে নায্যমূল্যে পণ্য বিক্রির জন্য আইনগত সতর্ক করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com