

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের শাপলাপাতা মাছ ধরা পড়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনে। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভীড় জমায়।
স্থানীয় ব্যবসায়ী মহসীন বলেন, জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এটি তিনি ঢাকায় পাঠাবেন বলে জানলেন।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের শাপলা পাতা মাছ মাঝে-মধ্যে মেঘনায় ধরা পড়ে। তাও বঙ্গপোসাগরের কাছে হওয়ায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর অংশে এটি কদাচিৎ পাওয়া যায়। তবে এতো বড় শাপলাপাতা মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়ে নাই।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com