

কাজী নাঈম উদ্দিন, নির্বাহী সম্পাদক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এই প্রথম বেসরকারি“কমলনগর মডার্ন হাসপাতাল প্রাঃ” এর ১ম বর্ষপূর্তিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
এই উদযাপন উপলক্ষ্যে বৃহষ্পতিবার (১লা সেপ্টেম্বর) করইতলা মেইন রোড বাজারস্থ হাসপাতাল প্রাঙ্গনে এক অনারম্ভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মফিজ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
চর লরেঞ্চ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ হিরনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাজিরহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ জায়েদ হোসাইন ফারুকী, তোরাবগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন আহমেদ, তোরাবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন প্রমুখ।
অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন সেবার সার্বিক রিপোর্ট পেশ করেন হাসপাতালের এমডি মোঃ হারুনুর রশিদ।
এ সময় কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন বাজারের ফার্মেসী ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com