

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার কমলনগরে মোঃ ইব্রাহিম (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে চরফলকন ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে জামায়াতের ওই ইউনিয়নে সভাপতি এবং মৃত সৈয়দ আহমদের ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের ১২ই ফেব্রুয়ারী উপজেলার পাটারিরহাট ইউনিয়নে বিএনপির আওয়ামী লীগর লোজনের সাথে একটি হামলার ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুরের কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ইব্রাহিমকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com