

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফ সদরের মিঠা পানিরছড়া এলাকা এবং চকরিয়া থানাধীন পূর্ব নয়াপাড়া এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড, মিঠাপানিরছড়া কালু মিয়ার ছেলে হামিদ হোসেন (৩৮) ও চকরিয়ার উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়ার নুরুল আমিনের ছেলে আরিফুল ইসলাম (৩০)।

কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৭মার্চ) রাতে টেকনাফ থানার মামলা নং-৬৭, তারিখ ২৬/০৫/২০১৫, জিআর নং-৩৭৪/১৫, প্রসেস নং-২৭০/২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সনের ৯(খ) এর ১৯(০১) ধারা মোতাবেক ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হামিদ হোসেনকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,ওয়ারেন্টভুক্ত আসামী টেকনাফ মিঠাপানিরছড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী হামিদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও পৃথক আরেকটি অভিযানে র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কর্তৃক চকরিয়া থানার পারিবারিক আদালত মামলা নং-১৫১/২১, প্রসেস নং-৬৪৪/২১, ধারা-১৯৮৫ সালের পারিবারিক আদালত অধ্যাদেশ আইনের ১৬(৩)বি মোতাবেক ৩ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী আরিফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় , গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীরা নিজেদেরকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com