

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় বসুন্ধরা এলপি গ্যাসের শ্রেষ্ঠত্বের পথচলায় সহযাত্রী রিটেইলারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সদর উপজেলার চন্দ্রগঞ্জের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
দেশের এক নম্বর ব্রান্ড বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সৌজন্যে স্থানীয় এক্সক্লুসিভ পরিবেশক জননী ট্রেডিং করপোরেশনের উদ্যোগে এতে স্থানীয় ১৩০ জন রিটেইলার অংশগ্রহণ করেন।
এ সময় রিটেইলারদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া লটারির মাধ্যমে ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
সম্মেলনে পরিবেশক মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের এজিএম (সেলস) নূর কুতুব উল আলম।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় ডিএসএম মো. আরিফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মো. মাসুম বিল্লাহ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার সঞ্জয় কুমার সাহা, সেলস এডমিন মো. মামুন সাকি ও এসএম মাহমুদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, "একমাত্র বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডারই দিচ্ছে সুরক্ষার সম্পূর্ণ নিশ্চয়তা।প্রত্যন্ত এলাকায় বসুন্ধরা এলপি গ্যাসের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণসহ খুচরা বিক্রেতাদের উৎসাহ প্রদানে এ আয়োজন বলে জানান তারা।"
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com