রায়পুর সেপটি ট্যাংকি থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মো.ওমর ফারুক ,নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে দেড় বছরের শিশু কানিজ ফাতেমাকে। উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় কানিজ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বাড়ির তোফায়েল আহাম্মদ ও ফিরোজা বেগম ও নিশু আক্তারকে  আটক করেছে পুলিশ

শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে তোফায়েলের জমি সংক্রান্ত  বিরোধ রয়েছে। এ কারণে তাঁরাই হত্যা করে মেয়ের লাশ গুম করছেন বলে জানান।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান