

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগে রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ইউনুসের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রিকালে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগ পেয়েছে দুদক।
ওই অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন ও অভিযোগের বিষয়ে বর্তমান সাব-রেজিস্ট্রারের বক্তব্য রেকর্ড করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
সহকারী পরিচালক আজগর হোসেন বলেন, ‘সাব-রেজিস্ট্রার মো. ইউনুসের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রিকালে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের একটি অভিযোগ পেয়ে আজকে অভিযান চালিয়েছি, অভিযানকালে সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছি। অভিযানে প্রথমিক প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কোনো ধরনের অনিয়ম পাইনি।’
এসময় আরও উপস্থিত ছিলেন উপ সহকারী পরিচালক তাফসির বিল্লাহ, এস আই এমদাদুল হোক সহ গণমাধ্যম কর্মীরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com