রায়পুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মাঈনুল হোসেন বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

গতকাল বুধবার সকাল ১১ টায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যলায় এ সংবর্ধনন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – লক্ষ্মীপুর জেলা ভারপ্রাপ্ত  খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মহসীনসহ সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকগণ ও সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ ভারপ্রাপ্ত কর্মকর্তা  ও কর্মচারীগণ।

অনুষ্ঠানের শুরুতে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মহসীন বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ মাঈনুল হোসেন কে ক্রেস্ট দিয়ে বিদায় জানান। 

পরবর্তীতে বিদায়ী কর্মকর্তা তার কর্মজীবনের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। 

তিনি বলেন, “রায়পুর উপজেলায় দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা ও সহমর্মিতার জন্য আমি কৃতজ্ঞ।”

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ ও স্মরণীয়। এটি কর্মক্ষেত্রে সম্পর্কের গুরুত্ব ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।