

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় র্যালি, আলোচনা সভা ও শপথ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তারেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউএনও মেহেদী হাসান কাউসার বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণরা সক্রিয়ভাবে এগিয়ে না এলে সমাজ থেকে দুর্নীতির শেকড় তুলে ফেলা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে।’
অন্য বক্তারা বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রযাত্রার বড় বাধা; স্বচ্ছতা, জবাবদিহিতা ও সামাজিক সচেতনতা বাড়ালে দুর্নীতি রোধ করা সম্ভব।
আলোচনা শেষে উপস্থিত অতিথি, শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী এবং সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com