
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও বোনকে হারানো সিফাতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পরিবারটিকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় লক্ষ্মীপুর শহরের শহীদ আহমদ যায়েদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সিফাতের হাতে এই চেক তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব।
অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ সিফাতের খোঁজখবর নেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া, জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, পৌর জামায়াতের আমীর হাফেজ ফজলুল করিম ও পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। সিফাতের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছুর বিনিময়েই পূরণ হওয়ার নয়, তবে তার পাশে দাঁড়ানো দলের পক্ষ থেকে একটি মানবিক প্রচেষ্টা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com