
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন মিষ্টি বিক্রি এবং বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৯টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মিষ্টি বিক্রি করা হচ্ছে। পাশাপাশি হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধও শনাক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এ সময় তাঁকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের প্রতিনিধি এবং রায়পুর থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com