

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত দুই মাদক সম্রাট মাইকেল ও জামালকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার বামনী এলাকায় রায়পুর থানা পুলিশের এসআই সুদীপ্ত, এএসআই রাসেল ও এএসআই সজিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
অভিযানে জামালের বসতঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মাইকেলের বিরুদ্ধে ১৩টি এবং জামালের বিরুদ্ধে ২টি মাদক মামলার মামলা চলমান রয়েছে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চলাকালে তারা ঘরের ভিতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা পানিতে গুলিয়ে নষ্ট করার চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযান শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com