
মো.ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে বাজার বণিক সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউল্লা মামুনের সঞ্চালনায় এবং সভাপতি সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়পুর উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস জাহের মিয়াজী এবং সদস্য সচিব শফিকুল আলম আলমাস। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক প্রিন্স মজিবসহ রায়পুর বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী করায় রায়পুর বাজারের ব্যবসায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রায়পুরে একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাজারের উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে শফিকুল আলম আলমাস রায়পুর মধ্য বাজারের যানজট পরিস্থিতিকে “বিভীষিকাময়” বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, আইনি নির্দেশনা অমান্য করে কিছু বহিরাগত শক্তি জোরপূর্বক যানবাহন বাজারে প্রবেশ করাচ্ছে, যার ফলে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বিষয়টি এমপি মহোদয়ের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালিত হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com