
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সবুজ খলিফা (৪০)–কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার চরলক্ষ্মী গ্রামের মোল্লারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ খলিফা রায়পুর উপজেলার চরলক্ষী গ্রামের দক্ষিণ চর বংশী এলাকার ছৈয়দ আহমেদ খলিফার ছেলে।
পুলিশ জানায়, ব্যবসায়িক লেনদেনের প্রেক্ষিতে সবুজ খলিফা বাংলাদেশ কৃষি ব্যাংক, রাখালিয়া বাজার শাখা থেকে ৯ লাখ টাকা ঋণ নেন। পরে তিনি ঋণ পরিশোধের জন্য ১৮ লাখ ৩০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। নির্ধারিত সময়ে ব্যাংকে চেক উপস্থাপন করা হলে অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়।
এরপর ব্যাংকের পক্ষে কর্মকর্তা রবিন দাস আদালতে মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সবুজ খলিফাকে এক বছরের কারাদণ্ড এবং ১৮ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com