
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এস.এম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা (ফ্যান) না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ৮টি ফ্যান উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা, বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা, চরম কষ্টের মধ্যে পড়েছে।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়পুর মো. মেহেদী হাসান কাউছার বিদ্যালয়ে ৮টি ফ্যান প্রদান করেন।
এ সময় সার্বিক সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, গরমের কারণে ক্লাস ও পরীক্ষায় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। নতুন ফ্যান স্থাপনের ফলে শিক্ষার পরিবেশ কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com