![]()

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান খানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘রায়পুর উপজেলা সাধারণ জনগণ’ ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
এতে লক্ষ্মীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক আবদুল আসাদ, হাসিব গাজী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রায়পুরের সমন্বয়ক ওসমান গনি ও রশিদ প্রমুখ।
বক্তব্যে বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে রক্তে অর্জিত আজকের বাংলাদেশ। বিপ্লবী সরকারের আমলে আওয়ামী দোসররা কীভাবে বহাল তবিয়তে থাকে। আওয়ামী লীগের আমলে রায়পুরের ইউএনও মো. এমরান খান বিভিন্ন দুর্নীতি করেছেন। এখনও করছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে শিগগিরই রায়পুর উপজেলা পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
রায়পুর উপজেলা ইউএনও মো. এমরান খান বলেন, কয়েকজন ইউপি চেয়ারম্যানের তারা পদত্যাগ দাবি করেছেন। তা না করায় তারা আমার ওপরে ক্ষিপ্ত হয়ে মানববন্ধন করছে। আর বাকি সব অভিযোগ ভিত্তিহীন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com