

মো .ওমর ফারুক ,জেলা প্রতিনিধ: লক্ষ্মীপুরের রায়পুর বাজার মেইন রোড সংলগ্ন সাবেক সোনালী ব্যাংক রোডে অবস্থিত “মেসার্স আমেনা ফার্মেসি”তে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ফার্মেসির মালিক ও ব্যবসায়ী জনাব আরিফুল হক স্বপনের দাবি, গতকাল (৩১ জুলাই) রাতে তাঁর দোকান থেকে কয়েক লাখ টাকার ওষুধ এবং নগদ টাকা চুরি হয়েছে।
চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে মূল ক্যাশ বাক্স ও ওষুধের গুদামে হানা দেয়। সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি প্রথম টের পান তিনি। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে জড়ো হন।
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, বাজারে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় বারবার এমন ঘটনা ঘটছে। তারা দুঃখজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “এটা শুধু একজন ব্যবসায়ীর ক্ষতি নয়, পুরো বাজারের নিরাপত্তার প্রশ্ন।”
তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং বাজার এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com