রায়পুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এর কেরোয়া ইউনিয়নের জোড়পুল এলাকায় সোমবার (১৬ মার্চ) সকালে এক সড়ক দুর্ঘটনায় ৭০ বছর বয়সী মোহাম্মদ উল্ল্যা নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাওয়ার পথে তিনি একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও অটোরিকশার চালক তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।