

ওমর ফারুক : লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ধাক্কায় মো. ওমর হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নিউ কলোনী রোডে লোকমান অফিসারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়ি এলাকার সোহাগ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে।
স্থানীয় লোকজনের বরাতে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর দ্রুতগতির একটি অটোরিকশা ওমরকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মো. জোবায়ের হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর অটোরিকশার চালক শিশুটিকে হাসপাতালে এনে গাড়ি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ অটোরিকশাটি জব্দ করে।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন বলেন, শিশুটির মরদেহ থানায় আনা হয়েছে। দুর্ঘটনায় জড়িত চালককে চিহ্নিত করে দ্রুত আটক করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com