

মো:তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা : আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা রায়পুরা উপজেলা, ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে রায়পুরা উপজেলা গঠিত লোক সংখ্যা প্রায় ৭ লাখ, ৬ টি ইউনিয়ন মেঘনা নদীর ওই পারে দুর্গম চর এলাকায় অবস্থিত লোক সংখ্যা প্রায় তিন (৩)লক্ষাধিক চর এলাকার দীর্ঘদিনের দাবি মেঘনা নদীর উপর ব্রিজ নির্মাণ করা, বিগত বিএনপি সরকারের আমল থেকে চর এলাকার কৃতি সন্তান এম, এন জামানের নেতৃত্বে মেঘনা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করার জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে আন্দোলনের কারণে বিভিন্ন সময় বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদল ব্রিজ নির্মাণ করার জন্য মেঘনা নদী এলাকা পরিদর্শন করে, সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক চায়নার অর্থায়নে বীজ নির্মাণ হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়, তারই ধারাবাহিকতায় অদ্য সকাল ১১ ঘটিকার সময় চায়নার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মেঘনা ব্রিজ নির্মাণ এলাকা পরিদর্শন করতে আসে,প্রতিনিধি দলের সাথে ছিলেন এলজিইডির ব্রিজ প্রকল্পের পিডি এবাদত আলী, এলজিইডির নরসিংদীর নির্বাহী প্রকৌশলী ফুলকান বাদশা, রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, রায়পুরা উপজেলা প্রকৌশলী মাজেদুল ইসলাম সজীব, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, যুব দলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com