রায়পুরা বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী রায়পুরা বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় বিয়াম ল্যাবরেটরী  স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রায়পুরা থেকে নির্বাচিত ৭ বারের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ,পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুব , উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি আলামিন ভূইয়া মাসুদ, ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ মোর্শেদ রাসেল, স্কুলের  ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ নান্দনিক ডিসপ্লে পর, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

ক্রীড়া প্রতিযোগিতার শেষে  প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বেলা শেষে এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা হয়।