

মো: তৌফিকুল হক, রায়পুরা, নরসিংদী : রায়পুরা পূর্বাঞ্চলীয় জোটের আয়োজনে ইটালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিটির সদস্য ঢালী নাসির উদ্দিনকে সিলেট সফর শেষে ঢাকা ফেরার পথে ভৈরব জান্নাত হোটেলে অ্যান্ড রিসোর্ট যাএা বিরতিকালে এক সংবর্ধনা দেওয়া হয়, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রফিকের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নির্বাহী কমিটির সদস্য, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জামাল আহমেদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান চেয়ারম্যান, সঞ্চালনায় ছিলেন রায়পুরা যুবদলের যুগ্ন আবায়ক নজরুল ইসলাম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোঃ তৌফিকুল হক নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুবদলের যুগ্ন আহবায়ক আখলাকুর রহমান সজীব অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইটালি প্রবাসী নরসিংদী জেলা বি এন পির যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন সানি আরো উপস্থিত ছিলেন ইটালি গরিজির্য়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুমন মাহমুদ সাগর। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডালি নাসির উদ্দিন বলেন আগামী দিনে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে, এবং আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করার উদ্যার্থ আহ্বান জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com