

নরসিংদীর রায়পুরায় বিজয়ের মাস ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের গৌরব উজ্জ্বল ইতিহাস। ওই দিনটি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে গণ কবর জিয়ারত, বিজয় র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে।
পরে মুক্তিযোদ্ধা বীর শহীদদের গন কবরত জিয়ারত করা হয়েছে।
ওই দিন সকালে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়েছে।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব মানিক চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com