
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন সাগরের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
বুধবার (২৩ এপ্রিল, ২০২৬) উপজেলার চানপুর ইউনিয়নের সদরকান্দি এলাকায় চানপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে মোশারফ হোসেন সাগরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।
বক্তারা আরও বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত এলাকাবাসী অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com