

মো: তৌফিকুল হক, রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা পৌরসভার বাসস্ট্যান্ড বাজারের যানজট নিরসনের লক্ষ্যে ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।
আজ বৃহস্পতিবার (১০জুলাই) দুপুরে রায়পুরা বাসস্ট্যান্ড বাজারের যানজট নিরসনের লক্ষ্যে ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর১০৮ ধারায় ৯ টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
যানজট নিরসনের লক্ষ্যে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সময়ে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, পৌর প্রকৌশলী মোঃরুবেল সরকার,রায়পুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, পৌর কর আদায়কারী মোঃ রোকন উদ্দিন,পৌর উদ্যোক্তা রাজন আহমেদ,অফিস সহায়ক মোঃআনিস মিয়া,বাংলাদেশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট লিমিটেড (এনজিও) চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com