

সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা এই স্লোগান এর মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরায় বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা রায়পুরার আয়োজনে এ দিনটি উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী,সহকারি কমিশনার ভূমি শফিকুল ইসলাম,ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক এসময় উপস্থিত ছিলেন - উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামালগীর আলম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, প্রমুখ। পরে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com