

মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরায় বিনামূল্যে ১৫৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি অধিদপ্তরের উদ্যোগে (২০২৩-২৪) অর্থ বছরের রবি মৌসুমের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এসময় রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল মোমেন মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন,রায়পুরা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কবির হোসেন, উপজেলা ফিল্ড উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ আলম, ইকবাল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।
এসময় রায়পুরা উপজেলা কৃষি অফিসার বলেন, প্রাথমিক অবস্থায় ১৫৭০জন উপকারভোগী প্রান্তিক কৃষকের মাঝে বিঘা প্রতি ১ কেজি সরিষা, ১০ কেজি এমওপি সার ও ১০ ডিএমপি স্যার বিতরণ হয়েছে। পর্যায়ক্রমে ২৪ ইউনিয়নের সর্বমোট ২৪২০ জন উপকারভোগী প্রান্তিক কৃষকের মাঝে গম, ভুট্টা, সূর্যমূখী, চিনা বাদাম, পেয়াজ, মুসুর এগুলোর বীজ ও সার বিতরণ করা হবে জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com