

মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ায় এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয়সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ পার্থর নির্দেশে শুক্রবার বিনা অপরাধে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
২০ আগস্ট সকালে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে অব্যাহতি পাওয়া রায়পুরা পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীর এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশিষ আফজাল, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাপস কুমার বিশ্বাস রায়পুরা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন আহম্মেদ ও সাবেক সাধারণ সম্পাদক মাদুসুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে তানভীর জানান, গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নেতা-কর্মীসহ অংশগ্রহণ করেন। এতে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহম্মেদ প্রার্থ তাঁর উপর ক্ষিপ্ত হয়। এরই প্রেক্ষিতে এমপির ছেলের নির্দেশে রায়পুরা পৌরসভা ছাত্রলীগ গত শুক্রবার কোন রকম কারন দশানো ছাড়াই বিনা দোষে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাঁকে পদ থেকে অব্যাহতি প্রদান করে। এতে তৃনমূল ছাত্রলীগ কর্মীরা মর্মাহত হয়েছে। তিনি কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নিকট বহিস্কার প্রত্যাহারের অনুরোধ জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com