

মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদী রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
আজ বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পগ মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়, সকাল ৭ ঘটিকার সময় শহীদদের স্মরণে প্রভাতফেরি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়। সকাল ৮ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রৌজলিন শহীদ চৌধুরী সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত আহমেদ পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর উদ্দিন আহমেদ,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com