রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: সেবার মান নিয়ে সন্তোষ ও নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা। শনিবার দুপুরে তিনি হাসপাতালটিতে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি রোগীদের সাথে সরাসরি কথা বলে তাদের অভিযোগ ও চাহিদার কথা শোনেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।

হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা ও রোগীদের সেবা নিশ্চিত করার বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা।

তিনি জানান, সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাই এ পরিদর্শনের মূল উদ্দেশ্য।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।